Print

Broadcasting News Corporation

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন

প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২৪ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৬, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য স্থির করেছেন। এ লক্ষ্য অর্জনে আমাদের সকলকে কাজ করতে হবে। ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন প্রায় ২৫ হাজার হাফেজ রয়েছেন। কোরআনের এই পাখিরা বিশ্ব দরবারে আমাদের জাতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া, তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম-সচিব মু আঃ হামিদ জমাদ্দার। অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু: আঃ আউয়াল হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নজিবর রহমান, মসজিদ-ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এএসএম শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Post Views: 378

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত