ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান স্বাধীনতা দিবস-২০২৪ এ সকল শহিদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১০টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধ এবং আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বিশুরাম মূর্মূ, বৃহত্তর ঢাকা কমিটির সহ-সাধারণ সম্পাদক রতিশ টপ্য, সদস্য লাপোল কড়া, আস্তিক মাহাতো প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত