Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ১১ কিলোমিটার খাল পুন:খননের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৪ , ৫:৩৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ ২য় পর্যায়ের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীর পানি সেচের জন্য খালে সংরক্ষণের লক্ষে বড়দাড়া ও ভুরভুরা খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই ১১ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ উপলক্ষে বড়দাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান ও শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকার-ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 970

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত