Print

Broadcasting News Corporation

ছিনতাইকৃত মোটরসাইকেল ও টাকাসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৪ , ৫:২৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের ৩ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল ও টাকা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস পাঠানপাড়া মহল্লার মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান ওরফে হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন। বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে সদর মডেল থানার ওসি মোঃ মিন্টু রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে স্বরূপনগর এতিমখানা রোডে মেটলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা মোঃ রায়হান আলী তার সহকারি আরিফ হোসেনকে সাথে নিয়ে বীমার ৪২হাজার টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে আসছিলেন। এমন সময় ৪জন ছিনতাইকারী তদের পথরোধ করে মারপিট শুরু করে তাদের কাছে থাকা ৪২হাজার টাকা ও হিরো মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করে। একপর্যায়ে রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস মোড়ে অভিযান চালিয়ে হাসান ও ছোটনকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৪২হাজার টাকাও উদ্ধার করা হয়।

Post Views: 522

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত