Print

Broadcasting News Corporation

সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে কোনো এলাকা পিছিয়ে পড়ে থাকবে না

প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৪ , ৯:২২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩০, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে কোনো এলাকা পিছিয়ে পড়ে থাকবে না। তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরি করে এসব এলাকার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর প্রেসক্লাব অডিটোরিয়ামে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
মহিববুর রহমান বলেন, পটুয়াখালী জেলায় সমুদ্রতীরবর্তী এলাকাসহ দেশের অন্যান্য দুর্যোগ-প্রবণ এলাকাসমূহকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

Post Views: 457

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত