Print

Broadcasting News Corporation

নদীর দখল ও দূষণ মুক্ত করতে একযোগে কাজ করতে হবে

প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩০, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, নদীর দখল ও দূষণ-মুক্ত করতে একযোগে কাজ করতে হবে। দখলমুক্ত করতে পারলেও নদী দূষণ-মুক্ত করতে না পারলে আমরা কাক্ষিত সুবিধা পাবো না। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি, লবণাক্ততা, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে। আমরা যদি নদী শাসনের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কথা বলি সবকিছুর সঙ্গে পানি জড়িত। শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ)
রাজধানীর নিউমার্কেটে কালবেলা কনফারেন্স রুমে আয়োজিত জলবায়ু পরিবর্তন পানি ও স্যানিটেশন শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট নীতিমালা গ্রহণ করেছি। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে যত পরিকল্পনা গ্রহণ, বিনিয়োগ হবে সবকিছু এক প্লাটফর্মে বাস্তবায়িত হবে। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জলবায়ু সংকট মোকাবিলায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ আছে। কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক গবেষণা মাহফুজ কবীর। অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত