Print

Broadcasting News Corporation

জয়নাল আবেদীন হত্যার সুষ্ঠ বিচার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ৪:৫৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জয়নাল আবেদীন হত্যার সুষ্ঠ বিচার ও এলাকায় শান্তিতে বসবাসের দাবীতে নিহতের পরিবার ও এলাকাবাসী সাংবাদিক সম্মেলন করেছে। রবিবার (৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর গ্রামের ওই ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর গ্রামের নিহত জয়নাল আবেদীনের স্ত্রী মোসাঃ আয়েশা খাতুন লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মার্চ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী জেলার নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর ও তরিকুল ইসলাম দিংএর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার স্বামীর পথরোধ করে মারধোর করলে সে গুরুত্বর আহত হয়। পরে তার অবস্থা আশংকাজনক হলে জয়নালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৭ মার্চ মারা যায়। এমনকি সন্ত্রাসীরা শুরু আমার স্বামীকে মেরে ক্ষান্ত হয়নি, ঐ আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে জিনিষপত্র ভাংচুর, গরু-ছাগল লুটপাট করে চলে যায়। আয়েশা খাতুন আরো বলেন, আমার স্বামীকে তারা মেরে ফেললেও উল্টো তারাই আমাদের ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেই ক্ষান্ত হয়নি, প্রতিনিয়ত আমার পরিবার ও আত্মীয়-স্বজনকে হুমকি দিচ্ছে। বর্তমানে বাবর ও তরিকুল ইসলাম দিং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় এলাকায় দাপট সৃষ্টি করে আতংক সৃষ্টি করেছে। ফলে আমাদের ১০/১৫টি পরিবার ও আত্মীয়-স্বজন প্রতিনিয়ত হুমকি ও আতংকের মধ্যে রয়েছি। আর বর্তমানে এলাকা পুরুষ শুণ্য হয়ে পড়েছি। আমরা জয়নাল আবেদীন হত্যার সুষ্ঠ বিচার ও এলাকায় শান্তিতে বসবাসের পরিবেশ চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত জয়নালের স্ত্রী আয়েশা, ভাই সাহিন, ফুফাতো ভাই হাবিবুর রহমান ও বাবুল আখতার।

Post Views: 675

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত