Print

Broadcasting News Corporation

তথ্য প্রাপ্তিতে কেউ যেন হয়রানির শিকার না হয়

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। তারা যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সেই প্রক্রিয়ায় কেউ যেন কোন হয়রানি শিকার না হয়। রাষ্ট্রীয় কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রবিবার (৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩ পেশ করেন। প্রতিনিধি দলের অন্যান্যরা হচ্ছেন- তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, মাসুদা ভাট্টি ও কমিশন সচিব জুবাইদা নাসরীন। তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩ গ্রহণকালে তথ্য কমিশনকে এই নির্দেশনা দেন রাষ্ট্রপতি। এসময় তথ্য কমিশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। তথ্য কমিশন জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সাবধানে বাধা বিপত্তি অপসারণে তাদের কার্যক্রম আরো জোরদার করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

Post Views: 583

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত