
ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নিজ মন্ত্রণালয়ে নিয়মিতভাবে মাসিক সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর সেগুনবাগিচায় মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন পরিচালিত ‘সিনিয়র অফিশিয়ালস মিটিং’য়ে মন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় প্রত্যেক উইংয়ের মাসব্যাপী কাজের প্রতিবেদন উপস্থাপনের জন্য বলেন মন্ত্রী। অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম ও সকল উইংয়ের মহাপরিচালকবৃন্দ সভায় অংশ নেন। সকল পর্যায়ের কর্মকর্তাদের কার্যার্থে বিদেশ ভ্রমণ শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন জমাদানের বাধ্যবাধকতা, দূতাবাসগুলোর পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের সাথেও সু-সমন্বয়, প্রবাসী সেবার মান-বৃদ্ধি, বিদেশস্থ মিশনগুলোর ট্রেড টার্গেট বাস্তবায়ন ও কার্যক্রম ইনস্পেকটর জেনারেল অভ মিশনসের মাধ্যমে পরিদর্শন, ফরেন এলাউন্স বৃদ্ধির প্রয়োজনীয়তাসহ মন্ত্রণালয় ও এর মিশনসমূহের নানা কার্যক্রমের ওপর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী ড. হাছান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত