Print

Broadcasting News Corporation

নিখোঁজের দুই দিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২, ২০২৪, ৪:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুই দিন পর পারভেজ আহমেদ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে উপজেলা চৌডালা ইউনিয়নের বাগমারা গ্রামের একটি আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পারভেজ উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পারভেজ গত রবিবার একটি চার্জার ভ্যান নিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার (০১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) নিহতের পিতা দুলাল গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে। স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের বাগমারা এলাকার একটি আখ ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের জানান, নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Post Views: 400

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত