Print

Broadcasting News Corporation

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের চিকিৎসা ও শিক্ষা অনুদান প্রদান

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৪ , ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদেরকে চিকিৎসা ও শিক্ষা অনুদান করেছে কর্মকর্তাদের সহধর্মিণীদের সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা)। মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার সেগুনবাগিচায় মন্ত্রণালয়ের মিলনায়তনে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী নূরান ফাতেমা ২০০ কর্মচারীর মধ্যে এ অনুদান বিতরণ করেন। ফোসা সভাপতি পররাষ্ট্র সচিবের সহধর্মিণী ফাহমিদা জাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নূরান ফাতেমা ফোসার এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা যাতে বহাল থাকে সে লক্ষ্যে তৎপরতার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা উপস্থিতিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মঙ্গলময় কর্মকাণ্ডের জন্য ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনকে ধন্যবাদ ও উৎসাহ প্রদান করেন।

Post Views: 639

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত