Print

Broadcasting News Corporation

সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৪ , ১:২৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইফুল (৩০)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর ভারতীয় সীমান্তে ২১৯/২২০ এর মধ্যবর্তী স্থানে বিএসএফ সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানায়, রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহল-রত সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে। রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে। ১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন। এবিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Post Views: 772

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত