Print

Broadcasting News Corporation

আইনমন্ত্রীর সাথে বাহরাইনের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৪ , ৬:১৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বুধবার (০৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে বাংলাদেশে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান এম আহমেদ আল গৌদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে বাহরাইনের সাথে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্ব-পূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।
মন্ত্রী বলেন, বাহরাইনের সাথে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমাদের দুই লাখের অধিক বাংলাদেশি বাহরাইনে চাকরি করছেন। তিনি বলেন, কোভিড-১৯ এর সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল, তখন বাহরাইনের বাদশাহ তাঁর দেশের নাগরিকের সঙ্গে বাঙালিদের কোনো বৈষম্য করেননি। করোনা প্রতিরোধে সবাইকে সমান সেবা দিয়েছিলেন। বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ হাফিজ আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 778

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত