Print

Broadcasting News Corporation

শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৪ , ১০:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
আবুল হাসানাত আবদুল্লাহ, সংগৃহীত চিত্র।

আগৈলঝাড়া, বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও দেশকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষার গুণগত মান উন্নয়ন। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শিক্ষাক্রম- ২০২২ প্রণয়ন করেছে। আবুল হাসানাত আবদুল্লাহ বুধবার (০৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়-কালে এসব কথা বলেন। আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতি অংশে শিক্ষার কথা বলা হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে ড. কুদরত-ই-খুদাকে সভাপতি করে বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন। তিনি বলেন, ১৯৭৩ সালে ভঙ্গুর অর্থনীতির মধ্যেও বঙ্গবন্ধু দেশের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের জন্য শিক্ষার সমাধিকার নিশ্চিত করেন। আবুল হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান সরকারের বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনা-সমৃদ্ধ, মানসম্মত শিক্ষাদান কার্যক্রম ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক সমস্যাবলী সমাধানে প্রয়োজনীয় সাহায্য- সহযোগিতার আশ্বাস দেন।

Post Views: 854

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত