গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) বলেছেন,উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকবে। গ্রামীণ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার অবিরাম কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় গ্রামের দরিদ্র অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী এদিন ৩ কোটি ৮১লাখ ৮৫হাজার ৫৯০ টাকা ব্যয়ে কড়িহাতা ইউনিয়ন হেডকোয়ার্টার- আড়াল জিসি ভায়া রামপুর হাইস্কুল সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া একইদিনে প্রতিমন্ত্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল প্রদান এবং ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন। একইসময়ে প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করেন এবং ২৩১০ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল প্রদান করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত