Print

Broadcasting News Corporation

সাফ জয়ী ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৪ , ৪:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ৪:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় লাভ করা পঞ্চগড়ের ৪ নারী ফুটবলারসহ অনূর্ধ্ব-১৯ এর দুই খেলোয়াড়সহ দুই ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নেন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। এদের মধ্যে রয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা গোলরক্ষ ইয়ারজান বেগম, খেলোয়াড় আলপি আক্তার, বৃষ্টি রায় ও শিউলি রায় এবং অনূর্ধ্ব-১৯ এর খেলোয়াড় তৃষ্ণা রানী ও নুসরাত জাহান মিতু। অপরদিকে ক্রীড়া সংগঠক টুকু রহমান ও মোফাজ্জল হোসেন বিপুল। সূত্রে জানা গেছে, ইয়ারজান বেগমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে। সে টুকু ফুটবল একাডেমির হয়ে অনুশীলন করছেন। এছাড়া বোদা ফুটবল একাডেমির খেলোয়াড় আলপি আক্তার, বৃষ্টি রায় ও শিউলি রায়সহ অনূর্ধ্ব-১৯ এর খেলোয়াড় তৃষ্ণা রানী ও নুসরাত জাহান মিতু’র বাড়ি জেলার বোদা উপজেলার বিভিন্ন এলাকায়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে তাদের হাতে ফুল, শুভেচ্ছা স্মারক ও ঈদ উপহার তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম এসময় বলেন, এরা আমাদের দেশের সম্পদ, আমাদের পঞ্চগড়ের সম্পদ। বরাবরই জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিসকে সাথে নিয়ে তাদের সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছে। তাদের এই অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করায় তাদেরকে আমাদের এই সংবর্ধনা প্রদান। তারা সামনে আরও ভালো কিছু করুক। গত ১০ মার্চ (রোববার) নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে শিরোপা জিতে বাংলাদেশ।

Post Views: 940

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত