Print

Broadcasting News Corporation

ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুস্থ এবং দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে মাসুদ পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রউফ ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মুনির- উজ জামান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির ১৭ টি বিওপি ও নয়াগোলা উচ্চ বিদ্যালয়সহ মোট ১৮ টি স্থানে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মোট ৬১০ জন গরীব দুস্থ এবং হত-দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সব সময়ই সমাজের গরীব দুস্থ এবং হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।

Post Views: 429

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত