Print

Broadcasting News Corporation

সকলের ঈদ আনন্দ উদ্যাপনের ব্যবস্থা গ্রহণ করছে সরকার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৪ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সকলে যাতে আনন্দের সাথে ঈদ উদ্যাপন করতে পারে সরকার সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও সকল সময়ই আমরা জনগণের পাশে থাকবো। বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশদিন চলছে। এ সময় আমাদের সকল প্রকার অপকর্ম থেকে, সকল লোভ লালসা থেকে, সকল নেশা থেকে, সকল প্রকার পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আসন্ন ঈদকে আনন্দময় করতে তাঁর নির্বাচনী এলাকায় প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানান তিনি।

Post Views: 643

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত