Print

Broadcasting News Corporation

পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৪ , ১০:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে ৫’শতাধিক রোজাদার পথচারীর মাঝে ইফতার উপহার বিতরণ করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে ইফতারের আগ মুহূর্তে শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে দাড়িয়ে এ ইফতার উপহার বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনের ব্যক্তি উদ্যোগে আয়োজন করা এই ইফতার উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর হাসনাত মো. হামিদুল রহমানসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Post Views: 633

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত