Print

Broadcasting News Corporation

জন বান্ধব বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় মানুষদের নিয়মিত সহায়তা করে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৪ , ৪:২১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নরসিংদী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জন-বান্ধব বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিয়মিত প্রান্তিক ও অসহায় মানুষদের সহায়তা করা হয়ে থাকে। তবে আজকের এ ঈদ উপহার বিতরণ একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে। এতে উপজেলার কোন অসহায় মানুষ বাদ যাবে না। কেউ ঈদ সামগ্রী পাবে, কেউ অর্থ পাবে। শুক্রবার (০৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) নরসিংদী জেলার মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ প্রান্তিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে এসব কথা বলে শিল্পমন্ত্রী। এদিন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নিজস্ব উদ্যোগে প্রান্তিক ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সঞ্জয় রায়, মনোহরদী কলেজের সাবেক ভিপি সাকলাইন জাহাঙ্গীর স্বপন প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার আনসার বাহিনীর সদস্যসহ অন্যান্য অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন। উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসেবে ছিল চাল, সেমাই, সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, সাবান, শ্যাম্পু ও টুথপেস্ট। একইভাবে আগামীকালও বেলাবো উপজেলায় প্রান্তিক মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন শিল্পমন্ত্রী।

Post Views: 658

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত