Print

Broadcasting News Corporation

রাজবাড়ীতে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছেন রেলপথ মন্ত্রী

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৪ , ৭:৪৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রাজবাড়ী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ৭৫ জন নারীকে ল্যাপটপ বিতরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে রাজবাড়ী জেলার নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে একটি করে ল্যাপটপ বিতরণ করেন। শুক্রবার (০৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে ল্যাপটপ বিতরণ করেন মন্ত্রী। ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের ট্রেন ভ্রমণে কোন ধরণের ভোগান্তি হবে না। এখন পর্যন্ত ঈদ-যাত্রায় ট্রেন যাত্রীদের কোন ভোগান্তির কথা শোনা যায়নি। ঈদ-যাত্রা শুরু হয়েছে, এবারের ঈদ যাত্রায় সবাই নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবেন। রেলের সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের জন্য ভালো ব্যবস্থাপনা করার সর্বোচ্চ চেষ্টা করছি। এবারের ট্রেনে ঈদ-যাত্রা নিয়ে যাত্রীদের কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রেলমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের এগিয়ে নেওয়ার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য চিন্তাভাবনা করেন। নারীরা যেন স্বাবলম্বী হতে পারেন সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। এর জন্য তিনি নারীদের নিয়ে বিভিন্ন কাজ করছেন। স্কুল কলেজে যে ল্যাপটপগুলো দেওয়া হচ্ছে এগুলোর ব্যবহার সঠিকমতো করতে হবে। এই জায়গাটিতে কাজ করা দরকার যাতে এগুলো যথাযথ ভাবে ব্যবহার করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদসহ প্রশাসনের ঊর্দ্বত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৫ জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ তুলে দেন রেলমন্ত্রী ।

Post Views: 643

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত