Print

Broadcasting News Corporation

২২০০ পরিবারের মাঝে পরিবেশমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৪ , ৮:৫১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সন্ত্রাসী, অত্যাচারকারী, চাদাবাজ ও ভূমি দখলকারীদের কোনো ছাড় নেই। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সকল নাগরিকের ন্যায় নিশ্চিতে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকবো। শুক্রবার (০৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) আসন্ন পবিত্র ঈদুলফিতর উপলক্ষ্যে গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২ শ’ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চাল, ডাল, আলু, তেল, সেমাই, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী এরপর মানিকদিয়া ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের এক হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।

Post Views: 618

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত