Print

Broadcasting News Corporation

বর্তমান সরকারের মত এতটা মানবিক সরকার আগে কখনো ছিল না

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৪ , ৭:২৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, আমাদের রাজনীতি গ্রামীণ কৃষক, শ্রমিক ও দিনমজুরদের ভালো রাখার জন্য। খাদ্য-বস্ত্র-বাসস্থান- শিক্ষা ও চিকিৎসার মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলস কাজ করছে। এ জন্য নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন ধরনের ভাতা দেয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে জনগণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং ৩২ ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। গর্ভবতী মায়েদের শুরু থেকেই ভাতা দেয়া হচ্ছে। বর্তমান সরকারের মত এতটা মানবিক সরকার আগে কখনো ছিল না। শনিবার (০৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) পাবনার সাঁথিয়ায় ধোপাদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষ‌্যে সারাদেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর ১০ কেজি হারে বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জরাজীর্ণ রাখবেন না। তিনি সারাদেশে সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। খাদ্য উৎপাদন বহুগুণ বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন। সরকার নিম্ন আয়ের মানুষের প্রায় প্রতিটি পরিবারকেই কোন না কোন ভাতার আওতায় নিয়ে এসেছে। সবাই যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই উপহার। ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম-কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post Views: 455

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত