Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে বারুনী স্নান উৎসবে গিয়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৪ , ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বারুনী মহাস্নান উৎসবের প্রথম দিনে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ধনঞ্জন জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে। শনিবার (০৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ)দুপুরে বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য গোছলে নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

Post Views: 713

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত