Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে ঈদ উপহার বিতরণ করেছেন এমপি জিল্লুর রহমান

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৪ , ৫:২১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার আট হাজার নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। রবিবার (০৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে পৌর এলাকার এক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলার এডভোকেট পার্থ সারথি পাল, ব্যবসায়ী প্রাণ গোপাল রায় ও জিল্লুর রহমানের মেয়ে অবন্তী। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আপনারা আমাকে ভোট উপহার দিয়ে জয়যুক্ত করে ছিলেন। সংসদ সদস্য বানিয়েছেন, বলেই আজ আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার-৩ আসনের আট হাজার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের এই উপহার পৌঁছে দিবেন। উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার পৌর এলাকার এক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চার হাজার ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে তিন হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। এতে দুই উপজেলার আট হাজার মানুষ ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়েছেন।

Post Views: 661

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত