Print

Broadcasting News Corporation

কুরআনের আলো ছড়াতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ভূমিকা রাখবে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৪ , ১০:১৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কুরআনের আলো ছড়াতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ভূমিকা রাখবে। রবিবার (০৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর হোটেল শেরাটনে কুরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত ইসলামি রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এনটিভি পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন। একটি হাদীসের উদ্ধৃতি দিয়ে ধর্মমন্ত্রী বলেন, কুরআন তিলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা দুনিয়াতে কুরআন শিখবে, সে অনুসারে আমল করবে, কোরআন হিফজ করবে; কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, কুরআনুল কারিম হলো একটি পরিপূর্ণ জীবন-বিধান। এটি কিয়ামত পর্যন্ত সকল মানুষের ইহ-লৌকিক ও পারলৌকিক মুক্তির পথ প্রদর্শক। ধর্মমন্ত্রী আরো বলেন, কুরআন মাজীদ যেমন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ তেমনি এ কিতাব তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। তিনি সুস্পষ্ট ও সহি-শুদ্ধ-ভাবে কুরআন তিলাওয়াত করার বিষয়ে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, মন্ত্রী এরূপ প্রতিযোগিতাকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করার জন্য অন্যান্য শিল্প মালিকদেরকে অনুরোধ জানান। পরে মন্ত্রী এবারের আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Post Views: 839

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত