Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন স্লোগানে শোভাযাত্রা বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা স্কাউটসের সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর সম্পাদক গোলাম রশিদ সদর উপজেলা কমিশনার হাসিনুর রহমান সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার সদর উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক আখসারিন খাতুনসহ অন্যান্যরা। এর আগে স্কাউট সদস্যদের অংশগ্রহণে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুটি গাছের চারা রোপণ করা হয়।

Post Views: 775

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত