Print

Broadcasting News Corporation

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৪ , ৬:১৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গনে দুইশত জন নারী পুরুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও উপস্থিত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেককে ১ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, ১কেজি লবন, ১ কেজি চিনি, এক লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, বুদিয়া, গুড়ো দুধ, মসলা, সাবান প্রভৃতি দেয়া হয়।

Post Views: 594

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত