Print

Broadcasting News Corporation

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৪ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তি ছিলেন যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা, শিক্ষক ও জাতির পিতা। মন্ত্রী সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে এবং বদরের যুদ্ধে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সারা জাতিকে আন্দোলিত করছে। বিশ্ববাসী এই বক্তব্য শুনেছে, পৃথিবীর নির্যাতিত মানুষ এই বক্তব্য শুনে অনুপ্রেরণা পেয়েছে। মন্ত্রী বলেন, যারা মিথ্যাবাদী মোনাফেক তারা যুগে যুগে সাময়িকভাবে জয়ী হয়েছে, কিন্তু তাদের জয় স্থায়ী হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করে ২৯ বছর এ দেশ পরিচালনা করেছে জিয়া, এরশাদ ও খালেদা তারা ধর্মের নামে এ দেশ শাসন করেছে। পবিত্র ধর্ম ইসলামকে অবমাননা করেছে। তিনি বলেন, প্রকৃত পক্ষে ইসলামের জন্য যা কিছু বঙ্গবন্ধু করেছ। তিনি ইসলামী ফাউন্ডেশন ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন।
মন্ত্রী আরো বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা কাওমী শিক্ষা বোর্ড গঠন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি কাওমী শিক্ষার স্বীকৃতি প্রদান করেন। তিনি বলেন, যারা ধর্মের নামে ২৯ বছর দেশ শাসন করেছে তারাও স্বীকৃতি দেয়নি। তিনি ধর্মের নামে যারা মিথ্যা কথা বলেন, ধর্মের নামে ব্যবসা করেন তাঁদের মুখোশ উন্মোচন করার জন্য ঐক্যজোট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মুফতি আল্লামা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

Post Views: 720

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত