Print

Broadcasting News Corporation

পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ , ৯:০৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

মানিকগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের পাতার কোন জায়গা থেকে সুতা তৈরি হয় তা দেখলাম। এই সুতা দিয়ে কীভাবে সিল্কের শাড়ি তৈরি করা হচ্ছে সেটাও দেখেছি। আমরা আশা করি আগামী দিনে পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে। এই কাজের জন্য আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকায় পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন। এ সময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন। সফরকালে মন্ত্রী সরকারি শিশু পরিবার (বালিকা), মানিকগঞ্জ পরিদর্শন করেন এবং হরিরামপুর উপজেলায় জ্ঞান কুটির পাঠাগার ও বাংলার ঐতিহ্য সংগ্রহশালা উদ্বোধন করেন।

Post Views: 792

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত