Print

Broadcasting News Corporation

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক মঙ্গলবার (২১ মে ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১টায় কমিটির সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য এম. আবদুল লতিফ, মোঃ মজিবর রহমান(মজনু) এবং আবদুল হাফিজ মল্লিক অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা ও বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনসহ সকল স্বাধীকার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বৈঠকে জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প এবং আবাসন পরিদপ্তরের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কমিটি সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বৃদ্ধি করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি বাসা প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে গণপূর্ত অধিদপ্তরের নির্মাণ কাজে সরকারি অর্থ সাশ্রয়ী করা এবং নির্ধারিত সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে সম্পন্ন করার সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 1,423

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত