Print

Broadcasting News Corporation

হেলিকপ্টার প্রতীকে ভোট চাওয়ায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৪ , ৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অভিযোগের পর সহকারী প্রিজাইডিং অফিসার ধীরেন্দ্র নাথ রায়কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি মল্লিকাদহ উত্তর বালাপাড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে অভিযোগ আসার পরে আমরা সেই কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর পর সকাল ১১টার দিকে ভোট দিতে আসা এক ভোটারের নিকট হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মদন মোহন রায়ের পক্ষে ভোট চান সহকারী প্রিজাইডিং অফিসার ধীরেন্দ্র নাথ রায়। পরে বিষয়টি নিয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট অভিযোগ জানানো হয়। যদিও অভিযোগের স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে না পারায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

Post Views: 426

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত