Print

Broadcasting News Corporation

স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। বুধবার (২২ মে ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনের বাজেট বিশ্লেষণে সহযোগিতার জন্য ‘আমাদের সংসদ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এমপি, বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও রাশেদ খান মেনন এমপি অংশগ্রহণ করেন। ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের বাজেট কিভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গবেষণা করতে হবে। গঠণমূলক সমালোচনাকে আমরা সবসময়ই স্বাগত জানাই। মোঃ শামসুল হক টুকু বলেন, প্রত্যেক অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবন মান ও তাদের অর্থনৈতিক বিকাশ নির্ভর করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি। তিনি আরও বলেন, বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে। উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় আব্দুল্লাহ নাদভী নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া ব্যাংক এশিয়া ও উন্নয়ন সম্বয়ের কর্মকর্তাগণ, অর্থনীতিবীদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Post Views: 597

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত