Print

Broadcasting News Corporation

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের মানসম্মান বৃদ্ধি পাবে এবং সেইসাথে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে। প্রতিমন্ত্রী শনিবার (২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ)দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে ‘রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি সংবর্ধনা-২০২১-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারীদেরকে সম্মাননা প্রদান নিঃসন্দেহে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে। তিনি আরো বলেন, অভিবাসী কর্মীদের প্রবাসে ও প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে নিয়মিতভাবে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

Post Views: 1,301

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত