Print

Broadcasting News Corporation

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার (২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১ টার দিকে মন্ত্রী হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন। তিনি এখন সুস্থ তবে তাঁর শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন। রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। যারা তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত, আইনমন্ত্রী ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন ।

Post Views: 396

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত