Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা রবিবার (২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবর্গ এবং উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী হামিদুল ইসলাম প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত জনতার সামনে ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরে যে কাজগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো উপস্থাপন করেন। তিনি বলেন ২০২৪-২৫ অর্থ-বছরের রাজস্ব আয় মোট অনুদান প্রাপ্তি ৪২ লক্ষ ৭৭ হাজার ৭২২, মোট রাজস্ব ব্যয় ৪২ লক্ষ ৭৭ হাজার ৭২২ এবং উন্নয়ন হিসাব প্রাপ্ত আয় ২ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ৭০০ ও উন্নয়ন হিসাব প্রাপ্ত ব্যয় ২ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ৭০০।

Post Views: 474

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত