Print

Broadcasting News Corporation

বিরামপুরে পুলিশ বক্স ও বিট কার্যালয় উদ্বোধন

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর জেলা পুলিশের বিরামপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে থানা এলাকায় ‘পুলিশ বক্স ও বিট কার্যালয়’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে থানার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পলিপ্রয়াগপুর ইউপি’র দূর্গাপুর শালবাগান (ঢিবি) এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ বক্স ও বিট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম)। এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সব সময় জনগণের বন্ধু। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করি। পুলিশ বক্সটি থানা এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিরামপুর থানা পুলিশের আয়োজনে, উদ্বোধন-কালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, রহমত আলীসহ বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী-জন প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 419

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত