Print

Broadcasting News Corporation

কৃষিমন্ত্রীর সাথে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৪ , ৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদের সাথে মঙ্গলবার (২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ডেপুটি চেয়ারম্যান Sergei Kalechits-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলারুশ কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক শাখার পরিচালক Alexei Lesnoy, ভারতস্থ বেলারুশ অ্যাম্বাসির সিনিয়র কনস্যুলার Vitaly Mirutko, বাংলাদেশস্থ বেলারুশ অ্যাম্বাসির কনস্যুলার Aniruddha Kumar Roy, Trade Coordinator Abdus Salam Xitu এবং BTA ব্যাংকের চেয়ারম্যান Sultan Marenov। সভায় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মনসুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিএম ইফতেখার প্রমুখ। আলোচনায় বেলারুশের আকু (ACU)-তে যোগদান, নিষেধাজ্ঞার কারণে অপরিশোধিত সারের মূল্য পরিশোধ এবং বেলারুশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করা হয়।

Post Views: 673

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত