Print

Broadcasting News Corporation

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৪ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে। রিমালের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩ কোটি ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি ৪২ লাখ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদান করা হয়। রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ পুনঃসংযোগের কাজ শেষ হবে। অবশিষ্টাংশ পর্যায়ক্রমে পুনঃসংযোগ করা হবে। বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে আরইবি।

Post Views: 715

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত