Print

Broadcasting News Corporation

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৪ , ৮:১৩ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে বুধবার (২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংসদের উত্তম অনুশীলন সম্পর্কে জ্ঞান লাভ করা যেতে পারে। তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্পীকার বলেন, বাংলাদেশ যেমন নিজ অর্থায়নে পদ্মা-সেতু নির্মাণ করেছে, তেমনি বিদেশী অর্থায়নেও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তিনি বলেন, কোরিয়ান বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পীকার বলেন, বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, এদেশের আরএমজি সেক্টরসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কোরিয়ার বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, কোরিয়া বাংলাদেশে সরাসরি বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করতে উপযুক্ত আইন প্রণয়ন করতে হবে। এসময় স্পীকার কোরিয়ার সংসদের স্পীকারকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক স্পীকারকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 525

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত