ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ জুন (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার এক হাজার ৭৭ টি কেন্দ্র একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রের প্রত্যেকটিতে দুইজন করে স্বেচ্ছাসেবক কাজ করবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৪ হাজার ৯০০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শীর্ষক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, এ প্লাস ভিটামিন শিশুদের বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত