Print

Broadcasting News Corporation

তথ্য কমিশনে ৮টি অভিযোগের শুনানি

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৪ , ৮:৪২ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য কমিশনে বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) ৮টি অভিযোগের শুনানি হয়েছে এবং ৬টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে বাধা এবং তথ্য যাচনাকারীকে হয়রানি করায় সাভারের ন্যানশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজির মহাপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ১০ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। অপর একটি অভিযোগে আবেদনকারীর চাহিত তথ্য প্রদানে অসহযোগিতা করায় এবং কমিশনের নির্দেশ যথাযথ পালন না করায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ৭ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এদিন তথ্য কমিশন বাংলাদেশ এর তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন।

Post Views: 428

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত