Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে পৃথক দুই ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও একই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শিশু মাহি ও একজন বৃদ্ধ আব্দুর রহিম মারা যায়। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্ব-রত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আব্দুর রহিম তার স্ত্রীকে বাচাতে গিয়ে জিআই তারে সট লেগে মারা যায় ও শিশু মাহি খাতুন চার্জার ভ্যানে চার্জ দেয়া অবস্থায় ভ্যানের বসে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সদর থানা ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়।

Post Views: 492

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত