Print

Broadcasting News Corporation

বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৪ , ১০:২২ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধে ধর্মের কোনো বিভেদ ছিল না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। শুক্রবার (৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই দেশে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্রোতধারা বহমান রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্রনাথ সমাজদার হিরু ও এডভোকেট তাপস কুমার পাল, মেয়রপত্নী সমাজসেবক লুনা আব্দুল্লাহ এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু।

Post Views: 425

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত