Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলিসহ যুবক আটক

প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ সোহান আলী (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক সোহান নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে। শনিবার (০১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচা ডাঙ্গা মোড় কালভার্ট ব্রীজ এলাকায় শুক্রবার (৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ) রাত ১০টার দিকে অস্থায়ী চেক পোস্টে এক অটোরিকশার যাত্রীকে তল্লাসির সময় ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পাওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Views: 376

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত