Print

Broadcasting News Corporation

সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার বেগমগঞ্জে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বসত বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট, প্রাণ নাশের হুমকি, চাঁদা দাবি এবং মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে এবং ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রবিবার (০২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে জানানো হয়, ব্যাপারী বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বের একদল কিশোর গ্যাং নন্দ দুলাল ভৌমিকদের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার পর উল্টো কাঞ্চন ভৌমিক মিথ্যা অভিযোগ দিয়ে নন্দ দুলাল ও এলাকাবাসীকে হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য এইচ এম জাফর উল্যাহ স্বপন, সাবেক মেম্বার আবদুর রশিদ, স্বপন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত