ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা। বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। হৃদ্যতাপূর্ণ মতবিনিময়ে সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ড. হাছান মাহমুদকে এর অব্যবহিত পূর্বে তথ্য ও সম্প্রচার-মন্ত্রী থাকাকালে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন, দেশি শিল্পীদের পৃষ্ঠপোষকতা-দানের জন্য বিদেশি শিল্পী ও মডেলদের নিয়ে চিত্রনির্মাণে বিশেষ করারোপ প্রবর্তনের কথা স্মরণ করে শিল্পী সমাজের কৃতজ্ঞতা জানান। সম্পাদকদের মধ্যে চিত্রনায়ক আলেকজান্ডার বো, জ্যাকি আলম, কমল পাটেগার, কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রোজিনা, দিলারা, রত্না, শাহনূর ও সুব্রত, সনি রহমান, দেলোয়ার চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত