Print

Broadcasting News Corporation

দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নিরলসভাবে কাজ করছে সরকার

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ৮:৩৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৬, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

গ্রে সুমিত মন্ডল, সিনিয়র রিপোর্টার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। বৃহস্পতিবার (০৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) গাজীপুরের কোনাবাড়িতে আরলা ফুডসের নবনির্মিত অত্যাধুনিক আল্ট্রা হাই টেম্পারেচার দুধ উৎপাদন ফ্যাক্টরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের এই দেশে দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রায় কাছাকাছি পৌঁছেছি। দুধ উৎপাদনে কিছুটা যে ঘাটতি আছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সহজেই কাটিয়ে উঠতে পারব। প্রধানমন্ত্রী যেভাবে মন্ত্রণালয়ের কাজে উৎসাহ প্রদান করে থাকেন ঠিক একইভাবে তিনি খামারিদের বিভিন্ন ধরনের উদ্যোগকেও উৎসাহ দিয়ে থাকেন বলে মন্তব্য করেন তিনি। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দুধ উৎপাদনে আরলা ফুড ও মিউচুয়াল গ্রুপ যৌথভাবে যে ভূমিকা রাখছে তা দুধ উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনেকরি। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বেসরকারি পর্যায়ে নতুন নতুন প্রকল্প নেওয়ার মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। কোরবানির গরু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাহিদার তুলনায় আমাদের কুরবানির পশু অনেক বেশি রয়েছে। সুতরাং কুরবানিতে পশুর কোন সংকট হবে না। গাজীপুর এলাকায় পশু খাদ্য হিসেবে গরুকে তুলা খাওয়ানো নিয়ে অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এর ক্ষতিকর দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার ও আরলা ফুডসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 665

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত