Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ | আপডেট: জুন ৭, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিকাল ৫ টায় পৌর ১৫ নং ওয়ার্ডের বালুবাগান মোড়ে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করা হয়েছে। পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তার এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন এবং বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সেলিম রেজাসহ অন্যরা। বক্তারা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে মো.গোলাম রাব্বানী কে সভাপতি ও সৈয়দ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।

Post Views: 604

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত