Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় মাদকদ্রব্যসহ ৩ জন আটক

প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২৪ , ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: জুন ৭, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির মোসলেমের মোড়ে অভিযান চালিয়ে ৪৭.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩সদস্যকে গ্রেফতার করেছে। র‌্যাব-৫, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলার ঘোষনগর এলাকায় কতিপয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে বলে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে ২টি বস্তাসহ আটক করে। এসময় তাদের বস্তা তল্লাশি করে ৪৭.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলো পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির নবীর উদ্দীনের ছেলে নূর নবী (৩৮), উপজেলার চাপড়া গ্রামের রামপদ এর ছেলে রজনী কান্ত (৩২) এবং চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল দেউপাড়া গ্রামের ইসাহাকের ছেলে মোঃ নবী (৩০)। এসময় তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ও সিম জব্দ করে র‍্যাব। র‌্যাব জানায়, আটককৃত আসামিরা সঙ্ঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিল বিভিন্ন মাদক কৌশলে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় থানায় একটি মামলা করে হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন।

Post Views: 371

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত